১০/০২/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউমান পটেনশিয়াল সাসটেনেইসন বা (ডপস্) এর আয়োজনে মেধাবৃত্তির পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার সকালের শহরের গৌরীপুরস্থ ডপস্ ক্যাডেট মেস প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।

বিজ্ঞাপন

ডপস্ সভাপতি মোঃ শহিদুর রহমান (অব: সার্জন) এর সভাপতিত্বে এবং ডপস্ প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অথিতির মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মুহসিন আলী আকন্দ, কবি হাসান শরাফত প্রমুখ।

এছাড়াও‌ ডপস্ সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানাসহ ডপস্ সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ডপস্ আয়োজিত জেলার পাঁচটি উপজেলার ১৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫০ জন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও সকলকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জেলায় শ্রেষ্ঠ জনকে কম্পিউটার উপহার দেওয়া হয়।

পড়ুন : শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন