১০/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক শিশু নিহত, আহত ৭

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আকাশ বিকাশ পরিবহন নামে একটি লোকাল বাস ১৫-২০জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতী যাচ্ছিল। এসময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় নিখোঁজ হয় তিন মাসের এক শিশু। আর আহত হয় অন্তত সাতজন। পরে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে খোঁজাখুঁজি করে তিন মাসের ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে শহীদ সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন