32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে ‘রূপসী শেরপুর’ এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুর শহরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’ এর আয়োজনে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন হয়েছে। ১৮ জুলাই শুক্রবার সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম জাদিদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

এসময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি করে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শহরের বিভিন্ন মহল্লার হতদরিদ্র, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান ‘রূপসী শেরপুর’ এর সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক, হুমায়ুন কবিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন