১২/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে শান্তিপূর্ন ভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ

শেরপুরের দুটি সংসদীয় আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে।

বিজ্ঞাপন

শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াতসহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ৮৫৬টি ভোটকক্ষের মাধ্যমে ৪লাখ ৪৭হাজার ৭৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬৪টি।

আর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি, জামায়াতসহ ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ১৫৪টি ভোটকেন্দ্রে ৮২০টি ভোটকক্ষের মাধ্যমে ৪লাখ ৪০হাজার ৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬৫টি। এই দুইটি আসনে নতুন ভোটার রয়েছে ৫৫হাজার ১৬৩ জন। তবে, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোট স্থগিত রয়েছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি
কেন্দ্রে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রে দু’জন করে অস্ত্রধারী পুলিশ ও আনসার নিয়োজিত থাকার পাশাপাশি ৫হাজার ৫শ আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করছেন। একইসাথে ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করছে আইনশৃঙ্খলাবাহিনী এবং মোবাইল টিম ও গোয়েন্দা সংস্থা ভোটের মাঠে কাজ করছেন।

পড়ুন- মেট্রোরেল স্টেশন থেকে পিস্তলসহ যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন