শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এইমস কিডস সিরিজের শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে পিছিয়ে পড়া শিশু,মাদ্রাসাপড়ুয়া ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রায় ছয়শত শিশু প্রতিযোগী অংশ নেন। প্রথমে অংশগ্রহণকারীদের মাঝে কিডব্যাগ বিতরণ করা হয়।এরপরই শুরু হয় ১০০ মিটার দৌড় ৫০০ মিটার দৌড়, ১০০০ মিটার দৌড়। রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস কিডস এর আয়োজকরা জানান, ৫৪ টাকা রেজিস্ট্রেশন ফি-এর মাধ্যমে ৩টি ক্যাটাগরিতে ১০০ মিটার, ৫০০ মিটার, ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ৬০০ শত শিশু অংশ নেন। দৌড় শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।
মনোজ্ঞ নৃত্য পরিবেশন পর শিশুদের মায়ের বালিশ খেলা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাছান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, রবেতা মং, রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন, শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

