বিজ্ঞাপন

শেরপু‌রে সহকারী‌ প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২

শেরপুরে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সহকারী প্রিসাইডিং কমকর্তা ও এক নারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে শেরপুর সদর উপ‌জেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এছাড়া অ‌টো‌রিকশায় ও পিকআপে থাকা আরও ৬ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

নিহত রোকনুজ্জামান জামালপুরের স‌রিষাবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা। তি‌নি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। এছাড়া ত্রয়োদশ জা‌তিয় সংসদ নির্বাচ‌নে তি‌নি শেরপুর সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দা‌য়ি‌ত্বে ছি‌লেন। নিহত মাহফুজা বেগম জামালপু‌রের মেলান্দহ উপ‌জেলার মা‌টিয়াপাড়া গ্রা‌মের মো. নিরব মিয়া স্ত্রী।

পু‌লিশ ও হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, জামালপুর থে‌কে এক‌টি সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশায় ‌রোকনুজ্জামান ও মাফুজাসহ ৫ যাত্রী শেরপুর আস‌ছি‌লেন। সকাল সা‌ড়ে ১১টার দি‌কে অটোরিকশাটি শেরপুর সদর উপ‌জেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী মুসলিহে উম্মাহ্ মহিলা মাদ্রসার সামনে এলে বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত অবস্থায় এলাকাবা‌সী তা‌দের উদ্ধার ক‌রে শেরপুর জেলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে কর্মরত চি‌কিৎসক রোকনুজ্জামান ও মাফুজা বেগম‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন। এছাড়া আহত ৬ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

পড়ুন: নির্বাচন ঘিরে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন