১০/০২/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের জের ধরে শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই ও অজ্ঞানামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। শনিবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল শনিবার রাতে হামলায় আহত দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতার ছোট ভাই মো. হুমায়ুন খান বাদী হয়ে থানায় মামলা করেন। এতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী একাধিক মামলার আসামী মো. রাসেল মিয়াসহ ৬জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৬ থেকে ৭ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামী রাসেল আন্ত:জেলা চোরাকারবারী ও মাদকচক্রের সক্রিয় সদস্য। নিজ এলাকায় তার নেতৃত্বে গড়ে তুলেছে রাসেল বাহিনী। সম্প্রতি রাসেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ার পরও স্থানীয় লোকজন তাহার ভয়ে মুখ খোলতে পারেনা। এমন সংবাদ পেয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে দৈনিক ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিক মো. খোরশেদ আলম। এরপর থেকেই নানাভাবে হুমকি দিতে থাকে। হুমকির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার জানিয়েছেন তিনি। এর জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাসেল ও তার সহযোগীরা তার উপর হামলা করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছনে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন