22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে ৫৫ হাজার নকল রশিদা বিড়িসহ আটক ১

শেরপুরে নকল রশিদা বিড়িসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ৫ জুন সকাল ১১টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী পনে তিনানীপাড়া গ্রাম থেকে ৫৫ হাজার নকল রশিদা বিড়িসহ তাকে আটক করা হয়।

আটককৃত ওই যুবকের নাম সোহাগ মিয়া (৪৫)। সে সদর উপজেলার তারাগর গাংপাড়ের মৃত আসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক।

পুলিশ জানায়, সরকারি টেক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শেরপুরের ৩০ নং রশিদা বিড়ি নকল করে বাজারে বিক্রি করছে একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ জুন সকাল ১১টার দিকে শেরপুর ঢাকা মহাসড়কের সূর্যদ্দী এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও হাইড্রোলিক হর্ণ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন