০১/০৩/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন শেরপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি,দেশ রুপান্তর এর জেলা প্রতিনিধি সম্রাট,নাগরিক টিভির জেলা প্রতিনিধি শাহীনূর রহমান পনির, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাসেল সহ শেরপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা চান।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারি সচিব হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন।

পড়ুন: জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

দেখুন: ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে হ/ত্যা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন