০১/০৩/২০২৬, ১৬:৫৫ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মেধার স্বীকৃতি শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে এসইএফ ফাউন্ডেশনের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শাহীন ক্যাডেট স্কুল শেরপুর শহরের সজবরখিলা শাখায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এতে ময়মনসিংহ শাখার পরিচালক শহিদুজ্জামান শহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করেন। এতে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে একটি কম্পিউটার সেট উপহার হিসেবে প্রদান করা হয়।

এসময় শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শহিদুজ্জামান শহিদ বলেন, এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার প্রতিফলন ঘটেছে। আমি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই ও তাদের ভবিষ্যত সাফল্য কামনা করি।

পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন