০১/০৩/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপরে, দুর্ভোগে কৃষক

ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা চার দিনের টানা বৃষ্টিপাতে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০ মে মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্য নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এতে আগাম বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। তবে জেলার ঝিনাইগাতী উপজেলা সবচেয়ে বেশি পানিতে রয়েছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপদসীমার ৩৯৭ সেন্টিমিটার নিচে, ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্ট বিপদসীমার ২৫৭ সেন্টিমিটার নিচে, পুরাতন ব্রহ্মপুত্র বিপদসীমার ৬৮৭ সেন্টিমিটার মিটার নিচে এবং চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা পরেছে চরম দুর্ভোগে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এখনো জেলায় আট শতাংশ ধান টাকা বাকি রয়েছে। এছাড়াও কেটে নেয়া অনেক ধান মারাই হয়নি। অনেক কৃষকের খড় এখনো কাঁচা। টানা বৃষ্টিপাতে অনেকের কেটে নেয়া ধান ও খড় বৃষ্টির পানিতে পচে যাচ্ছে। খেতে পানি বৃদ্ধি হওয়ায় ধান কাটতে সময় বেশি লাগায় শ্রমিকের সংকট তৈরি হয়েছে। কিছু কিছু নিচু এলাকায় পানিতে জোঁকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ভয়ে পানিতে নামতে পারছে না কৃষক।

এ ব্যাপারে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে ৯২শতাংশ ধান কর্তন হয়ে গেছে। গতকাল জেলার তিনটি উপজেলায় নিজে গিয়ে পরিদর্শন করেছি। বৃষ্টির জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্ষেতে নামানো যাচ্ছেনা‌। কৃষকদের দ্রুত ধান কাটতে ইতোমধ্যেই মাইকিং করা হয়েছে। আশাকরি এক সপ্তাহের মধ্যেই সব ধান কাটা শেষ হবে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, পানি প্রতিনিয়ত বাড়ছে। টানা কয়েকদিনের ভারতের দুটি প্রদেশের বৃষ্টি এবং এই অঞ্চলের বৃষ্টিপাতের ফলেই এই পানি বৃদ্ধি পেয়েছে। আমরা বাঁধগুলোতে নিয়মিত নজরদারি রাখছি।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো আশরাফুল আলম বলেন, আমরা ইতিমধ্যে সরকারি নির্দেশনা মোতাবেক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে জরুরি সভার আয়োজন করেছি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খাদ্য সহ প্রয়োজনীয় সহায়তার জন্য উর্দ্ধতন কর্মকর্তা বরাবর আবেদন করেছি। অতি দ্রুতই পেয়েও যাবো। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে বসে বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেয়া হচ্ছে।

পড়ুন: নানা সমস্যায় জর্জরিত চাঁদপুরের মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন