25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুর সদরের মুনকান্দায় ফুটবল খেলা অনুষ্ঠিত

মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের মুনকান্দায় ৪ জুলাই বিকেল ৪টায় এক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বাজিতখিলা ইউনিয়ন একাদশ ৩-১ গোলে মুনকান্দা ফুটবল একাদশকে পরাজিত করে। মুনকান্দা যুবসমাজ আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও মো. হাফিজুর রহমান, জেলা শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শেরপুর ফুটবল একাডেমির সভাপতি মো. মেরাজ উদ্দিনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, বাজিতখিলা ইউনিয়নে কোন বড় মাঠ নেই। আমরা চেষ্টা করছি একটি মাঠের ব্যবস্থা করার। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমরা ছাত্র ও যুবসমাজের খেলাধূলায় সব ধরনের সহযোগিতা করবো।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম পুরুষ্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন