১৩/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু

বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে। ৯ জুলাই দুপুরে শেরপুর শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর জেলখানার ভারপ্রাপ্ত জেলা সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ। পরিচ্ছন্নতা কাজে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার কর্মীরা সহযোগিতা করছে।

বিজ্ঞাপন

এসময় জেলার মো. আব্দুস সেলিম, ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আরমান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ বলেন, বন্দীদের নিরাপদ রাখতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের সুস্থতা সবার আগে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ডেঙ্গুর প্রভাব বেড়েছে। কারাগারের ভেতরে থাকা বন্দীরা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় তাই ভিতরে ও বাইরে সমান ভাবে পরিষ্কার করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, বন্দীদের মন ও শরীর ভালো রাখতে কারাগারে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

জেলার মো. আব্দুস সেলিম বলেন, সপ্তাহব্যাপী এই মশক নিধন কর্মসূচি চলবে। আমরা বন্দীদের ডেঙ্গু আক্রমণ থেকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি এবং চলমান থাকবে।

পড়ুন: নওগাঁয় জেলা প্রশাসকের ক্রীড়া সামগ্রী বিতরণ

দেখুন: শিগগিরই শুরু হবে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতে পণ্য পরিবহন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন