০২/০৩/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেষ হয়নি কমলাপুর রেল লাইনের সংস্কার, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় এখনো শেষ হয়নি সংস্কার কাজ। এতে আজ শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকেই শিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

শুক্রবার প্রায় সব ট্রেন স্টেশন থেকে দেরি করে ছাড়ে। এর মধ্যে অনেকগুলো ট্রেন এখনো কমলাপুর স্টেশনে ফিরে আসেনি। এছাড়া রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের স্টেশনে প্রবেশে আবার বের হতেও দীর্ঘ সময় লাগছে। এমনকি টিকিটের টাকা ফেরত নিতেও ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা।

এছাড়া, ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে রেললাইন ভেঙে যাওয়ার কারণে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের (৭৯৩) ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন