সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন খান। চলমান শৈত্যপ্রবাহে নিম্ন আয়ের অসহায় ও ছিন্নমূল মানুষদেরকে কম্বল দিয়ে সহায়তা করা হয়েছে।
ইউএনও মোঃ মামুন খান বলেন, “শীত যতদিন থাকবে, ততদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সর্বদা চেষ্টা করছি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ তাদের শীতকালীন দুর্যোগে অনেকটা স্বস্তি দিয়েছে।
উপজেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শীতের তীব্রতাকে মাথায় রেখে প্রশাসন আগামী দিনগুলোতেও বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
সরাসরি মানুষের পাশে থেকে সহায়তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা স্থানীয় জনসাধারণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও সন্তুষ্টি আরও বৃদ্ধি করছে।
পড়ুন- জয়পুরহাটে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো উত্তেজনা


