ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে দোহারো গ্রাম এ ঘটনা ঘটে ।
এলাকাবাসীসূত্রে জানাযায়, দোহারো গ্রামের বাবু জোয়ার্দ্দার ও নজির জোয়ার্দারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন জোয়ার্দ্দার, আমিরুল মন্ডল, আবুল কালাম, জুবায়ের, মজনু মোল্লা ও শিহাব জোয়ার্দারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা হাসপাতালে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২টি বাড়ি, ১টি দোকান ও ১টি ইজিবাইকে হামলা চালানো হয়। এ সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, দোহারো গ্রামে দুটি সামাজিক লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে। এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। দু’পক্ষের সামাজিক মাতব্বররা থানায় বসে নিজেদের মধ্যে আপোষ মিমাংসা করে নিয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

