ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের পরিচালক সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলীর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ভ্যানচালকদের হাতে সেমাই,চিনি,তেল,সাবান,চালসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভ্যানচালকরা জানান,সীমিত আয়ের কারণে পরিবারের ঈদের প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।
সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলী বলেন,‘সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন,মানবিকতা ও সহমর্মিতার চর্চা সমাজকে আরও সুন্দর ও সহনশীল করে তোলে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
পড়ুন- আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি বাতিল, হবে পরীক্ষা


