বিজ্ঞাপন

শৈলকূপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ছাদ গাছের ডালে

ঝিনাইদহের শৈলকূপায় বাস দূর্ঘটনায় বেচে গেছে অন্তত ৪ জন । দুর্ঘটনার সময় বাসের ছাদ ভেঙে গাছের ডালে ঝুলে থাকে। দিবাগত রাত ৩টার দিকে দূর্ঘটনাটি ঘটে ।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে ‘এফকে ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। সেসময় বাসটির ছাদ গাছে ধাক্কা খেয়ে ভেঙে গাছের ডালে ঝুলে থাকে ।

আরো জানাযায়, দ্রুতই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাই। এ ঘটনায় চারজন আহত হন । তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন: শৈলকূপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন