২৫/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শৈলকূপায় মধ্যরাতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের শৈলকূপায় জমিজমা দখল করা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভায় পক্ষের ২০ জন। একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালা পাড়া গ্রামের নিমতলা এলাকায় রাত ১ টার দিকে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বালা পাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন । তবে ৬ই আগষ্ট একই গ্রামের আমিরুল ঐ জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এর পর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে উত্তেজন চলে আসছিল । তবে এর আগেও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দু-পক্ষে মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেন এর সমর্থক চাঁদ ও মোজাম কে মারধর করে ৷ এই ঘটনা নিয়ে গতকাল রাতে সেলিম এর সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১ টার দিকে আমিরুলে সমর্থকরা সেলিম এর সমর্থকদের উপর হামলা চালায় এর দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপায় থানা ওসি মাছুম খান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও পর্যন্ত কোন আটক নেই । কোন পক্ষই মামলা করেনি ।

পড়ুন: ঝিনাইদহের শৈলকূপায় ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ | 

দেখুন: ঝিনাইদহে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ জন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন