বিজ্ঞাপন

শৈলকূপার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন ও রাজুকে গ্রেফতার দেখাল আদালত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটন ও তার সহযোগী রাজুকে গ্রেফতার দেখিয়েছেন ঝিনাইদহের একটি আদালত।
ঝিনাইদহের শৈলকূপায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মোঃ মোখলেসুর রহমান তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আদালত এ বিষয়ে মঙ্গলবার (৮ জুলাই) রিমান্ড শুমানীর দিন ধার্য্য করেন।

গত ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ জাহাঙ্গীর কবির ওরফে লিপটনকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। লিপটনের বিরুদ্ধে একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি কুষ্টিয়ার সাবেক সাংসদ ও আ’লীগের হাইপ্রোফাইল নেতা মাহবুব-উল আলম হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্বশানঘাট এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পুর্ববাংলার সামরিক কমান্ডার হানেফ আলী, লিটন ও রাইসুল ইসলামকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহত চরমপন্থি নেতা হানেফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে শৈলকূপা থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডে কুষ্টিয়ার চরমপন্থী নেতা লিপটন ও রাজু জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন আড়ালে থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় কুষ্টিয়ার সাবেক সাংসদ মাহবুব-উল আলম হানিফের হাতে ফুলের তোড়া দিয়ে প্রকাশ্যে আসেন চরমপন্থী নেতা লিপটন। বড় জনসভা করে হানিফকে দেন সংবর্ধনা। এরপর ঢাকায় হানিফের অফিসে বেশির ভাগ সময় কাটাতেন লিপটন। হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন লিপটন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহম্মেদ জানান, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় প্রথমে লিপটন ও রাজুকে শোন-এ্যারেষ্ট দেখানো হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে তোলা হলে দু’জনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জন গ্রেফতার হলেও কেউ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়নি। মঙ্গলবার (৮ জুন) আদালতে লিপটন ও রাজুর রিমান্ড শুনানী হতে পারে।

পড়ুন: গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য’ অংশ ঘোষণা করল ব্রিকস

দেখুন: নির্বাচন কমিশনের ম্যান্ডেট কী? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন