বিজ্ঞাপন

‘শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে’

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার কাজ করছে।

সোমবার (১৯ মে) উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর এইচ.ই ড. আবদেলওয়াহাব সাইদানি সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সঙ্গে জাতীয় এবং সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে পুনরুজ্জীবনে কাজ করছে। এছাড়াও দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি, বসবাসের উন্নত পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগসহ নানা সমস্যায় জর্জরিত। উপদেষ্টা জানান, চা বাগানগুলোর শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্রম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন দাখিল করেছেন। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে।

বিজ্ঞাপন

পড়ুন: সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে : শ্রম উপদেষ্টা

দেখুন: ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: শ্রম উপদেষ্টা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন