19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টঙ্গীতে শ্রমিক অসন্তোস, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৭ মে) সকাল ৯টা ১৫ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় দুর্ভোগে পরেন যাত্রীরা।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত কারখানাটির প্রায় ১হাজার ৫০০ জন শ্রমিকের গত এপ্রিল,চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি(ওভারটাইম) ও ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোন সিন্ধান্ত জানায় নি। শনিবার সকালে কারখানাটির বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

আন্দোলনরত একাধিক শ্রমিকরা জানান, গত এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি(ওভারটাইম) ও ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়েছিলাম আমরা। কবে নাগাদ পাওনা টাকা পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন সিন্ধান্ত জানায় নি। পালাক্রমে শ্রমিকরা কারখানাটি পাহাড়া দিচ্ছে।কারখানা মালিক কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে চেষ্টা করছেন।

যোগাযোগ করা হলে কারখানাটির মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক(টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেও সাথে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘন্টা পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

এনএ/

দেখুন: গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন