নারায়ণগঞ্জে ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়া নিয়ে সংকট দেখা দিয়েছে। ৩৭টি কারখানায় শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধে সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছ শিল্প পুলিশ। সংকট এড়াতে পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে বিকেএমইএ, কারখানে কর্তৃপক্ষ।
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে শ্রমিকদের বেতন বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিকেএমইএ, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, সেনাবাহিনী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যৌথভাবে কাজ করছে।
শ্রমিক অসন্তোষ এড়ানোর উদ্যোগ নিয়ে, চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয়ে যৌথ সভা হয়েছে। বিকেএমইএ সভাপতি জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের এক আদেশের কারণে, নারায়ণগঞ্জের ২৯টি গার্মেন্টস কারখানার মালিকদের লেনদেন বন্ধ রেখেছে প্রিমিয়ার ব্যাংক।
ঈদ সামনে রেখে শিল্পঘন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা চলছে। জানিয়েছেন, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি।
শ্রমিক নেতাদের মাঝে কিছু অপকর্মের কারণে অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও অভিযোগ রয়েছে।
পরিস্থিতি যাই হোক না কেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিকেএমইএ সবসময় প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তারা।
এনএ/


