26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে আইনের লোক পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতার বাসায় ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে আইনের লোক পরিচয় দিয়ে ঘুরে ঢুকে বিএনপির নেতার বাসায় ডাকাতি, নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল লুটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডল (৬০) ভাংনাহাটি গ্রামের মরহুম শুক্কুর আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

আফাজ উদ্দিন মন্ডল জানান, রাত ৩টার দিকে ২০/২৫জনের একটি ডাকাত দল আইনের লোক পরিচয় দিয়ে ঘরে ডুকে আমাদের সবাইকে বেধে ফেলে। এসময় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি নিয়ে ঘরে থাকা সাড়ে ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল নিয়ে যায়।

পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ আমলের অনেক অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেগুলো দিয়েই বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর চাইনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ডাকাতিকালে সিএনজি চালকসহ দুইজন নিহত, আটক চার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন