22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির ৮টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন দলের জন্য সংগ্রাম করা ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ও অনুগত নয় এমন ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টেংরা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর রেলস্টেশন এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এস এম রুহুল আমিন।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরিদা জাহান স্বপ্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন প্রধান, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নূরে আব্দুল হাই, শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, মক্কা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লাসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে বাদ দিয়ে বিতর্কিত ও অনভিজ্ঞদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে দলের ভেতরে তীব্র ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে পুনর্গঠন করার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের কারখানার শব্দ দূষণ থেকে বাঁচার দাবিতে মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন