28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন আক্তারুল আলম মাস্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের ভোট বৃদ্ধির লক্ষে কেন্দ্রের নির্দেশে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাজার ও আশপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, দলের নির্দেশনা পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন নির্বাচনী এলাকায় উঠান বৈঠক এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছি। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে সাধারণ জনগনের কাছে ভোট প্রার্থনা করছি। আমি যেখানেই যাচ্ছি প্রার্থী হিসেবে ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। “তারুণ্যের প্রথম ভোট হোক ধানে শীষের পক্ষে হোক” দলের এই ম্যাসেজ আমি সবার কাছে পৌছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

লিফলেট বিতরনের সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ ভাওয়ালগড় ইউনিয়নের বিএনপি নেতাকার্মীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত অর্ধশত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন