19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীপুরে শীতলক্ষ্যার তীর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চর জবরদখল করে গড়ে তুলা হচ্ছিল একের পর এক অবৈধ স্থাপনা। দখলকারীরা বিভিন্ন দোকানপাট সহ মসজিদ নির্মাণের কথা বলেও জমি দখল করছিল।

বুধবার (৬ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচার উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল, শীতলক্ষ্যার চর দখলকারীদের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন।

উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যার বানার নদীর পশ্চিম পাশেই দীর্ঘদিনের একটি বিশাল চর জাগে।
পূর্বে যাত্রী সুবিধার কথা বিবেচনায় গোসিঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীর জায়গায় একটি ছাপড়া ঘর তুলে ইজারাদার। যেখানে বসে পারাপারের জন্য ইজারার খাজনা আদায় হয়। কিন্তু এ ঘরকে পূঁজি করে পাশাপাশি কয়েকটি দোকানঘর নির্মাণ করে একটি দখলদার চক্র।

ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে নদীর চর জবরদখল করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে। এতে উদ্বিগ্ন নদী ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন