21.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিক কাজী আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা এলাকায় শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক জাকির হোসেন, মুরাদ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে রানিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্‌’পক্ষের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে ইউছুব মিয়া গুরুতরভাবে আহত হয়। আহত ইউছুব মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইউছুব মিয়ার মেয়ে কল্পনা বেগম বাদি হয়ে মাসুম বিল্লাহসহ ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।

বক্তারা আরও বলেন ওই মামলায় মাসুম বিল্লাহ’র বড় ভাই দৈনিক মানবজমিনের শ্রীবরদী প্রতিনিধি কাজী আবু সাইদ দিনারকে ৬ নাম্বার আসামি করা হয়।

বক্তাদের অভিযোগ, ঘটনার সময় সাংবাদিক কাজী আবু সাইদ দিনার গাজীপুরে ছিলেন। সঠিক তদন্তে ও ক্যামেরার ভিডিও, সিডিআর আর পরীক্ষার মাধ্যমে তা প্রমানিত হবে বলে সাংবাদিক নেতারা জানান। এসময় সাংবাদিক নেতারা আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কল্পনা বেগম বেগমের সাথে কথা হলে তিনি বলেন, বাবা মারা গেছে আমার তাই বিচারটা আমিই চাই। মিথ্যা মামলা দিয়ে আমার লাভ কি ? আমি আমার বাবার হত্যার সকলের বিচার চাই।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মামলার চার্জশীটে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে। ঘটনার সাথে জরিত না থাকলে কারো নামে চার্জশিট দেয়া হবে না। বিষয়টি তিনি গুরুতের সাথে দেখবেন বলে জানান।

পড়ুন: যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

দেখুন: লালমনিরহাটে জাতীয় পার্টির অফিসে আগুন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন