27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে অবৈধ বালুকান্ডে ৫ জনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচড় এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের কাজে জড়িত থাকার অপরাধে ৩ ব্যক্তিকে ৩০দিন ও দুই ব্যক্তিকে ৩দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

সাজাপ্রাপ্তরা হলো, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এলাকার নাজির হাওলাদারের ছেলে মো. টুটুল হাওলাদার (৪৮), একই এলাকার বাবুল আফজাল হোসেনের ছেলে মো. বাবুল মিয়া (৪৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার স্বর্গীয় মোহন চন্দ্র ঘোষের ছেলে শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), ময়মনসিংহ সদরের মাছুদুর রহমানের ছেলে মো. শাহিনুর রহমান শাহিন (৩৩) এবং একই এলাকার আবু সাঈদের ছেলে মো. ইয়াসিন (২৫)।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বার বার সতর্ক করার পরেও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও মিছিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন