22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ডুবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুন শনিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতরা হলো- উপজেলার মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। এসময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে খুঁজতে খুঁজতে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, পুলিশ খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন