26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন


রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতু এবং মাহমুদুল হাসান । ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর এর পরিদর্শক সুশীল কুমার দাস।শ্রীবরদীর পূর্ব খরিয়া মদিনা ব্রিকস -২, ফতেহপুরের জিগজ্যাগ ব্রিকস,খোশালপুর এর একতা ব্রিকস এবং মনিরা ব্রিকস সহ চারটি ইট ভাটায় মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।সেই সাথে কাঁচা ইট ধ্বংস করা , বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।


এ সময় ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন- ‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে কুড়িগ্রামে ছাত্রদলের মিছিল

দেখুন- লক্ষ্মীপুরে তরুণ উদ্যোক্তার খামার এখন রোল মডেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন