32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে গুরুতর অসুস্থ যুবদল নেতা হারুনের পাশে সাবেক এমপি রুবেল

শেরপুরের শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবরে তাকে দেখতে ছুটে গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। রবিবার (২৯ জুন) দুপুরে শেরপুর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ হারুনকে দেখতে যান সাবেক এমপি রুবেল। এ সময় তিনি হারুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং দ্রুত সুস্থতার কামনা করেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলাফেরার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তরুণ সমাজকর্মী মনির, যুবদল নেতা উজ্জ্বলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হারুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে হারুন অর রশিদকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন: মুন্সীগঞ্জে আটো রিকশার সাথে প্রাইভেটকারের ধাক্কা, অস্ত্র প্রদর্শন ও ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

দেখুন: সাংবাদিককে ইউএনওর অকথ্য গালি, পরে ক্ষমা প্রার্থণা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন