26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুটি পরিবর্তন

সুপার ফোরের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবারের এশিয়া কাপের দুদলের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। সে ম্যাচে শ্রীলঙ্কা জেতে ৬ উইকেটে। টস ভাগ্যর মতো আজ ফলও কি বাংলাদেশের পক্ষে আসবে?

সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি টি–টোয়েন্টি খেলেছে। এই চার ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে, হেরেছে দুটিতে। বাংলাদেশের জয় দুটি ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এই ভেন্যুতে বাংলাদেশ প্রথম টি–টোয়েন্টি খেলে ২০২১ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মাচে ৮ উইকেট হারে বাংলাদেশ। পরের বছর টি–টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার ২ উইকেটে।

এই ভেন্যুতে চারটি ওয়ানডে খেলা বাংলাদেশ জিতেছে একটিতে, হেরেছে তিনটিতে। একমাত্র জয়টি ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের তিনটি হারই ভারতের বিপক্ষে।

এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ। লিগ পদ্ধতির সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা।

সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ২৪ সেপ্টেম্বর দুবাইয়েই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিদ্বন্দ্বী ভারত। পরের দিনই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

পড়ুন : আজ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন