বিজ্ঞাপন

“ষড়যন্ত্র রুখে দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন” বিরলে একটি উঠান বৈঠকে দিনাজপুর-২ আসনের জোট প্রার্থী

দিনাজপুরে ১১ দলীয় জোট প্রার্থী আফজালুল আনাম ৩ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা এ.কে. এম আফজালুল আনাম অনুষ্ঠিত উঠান বৈঠকে বলেন দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্বাচন বাতিলের যে গোপন ষড়যন্ত্র চলছে, জনগণ তা সফল হতে দেবে না। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা রাষ্ট্রের শত্রু।

বিজ্ঞাপন


​মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকালে বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে আফজালুল আনাম ভোটারদের সতর্ক করে বলেন, “নির্বাচনে আর মাত্র ৯ দিন বাকি, যার মধ্যে প্রচারণার সুযোগ আছে মাত্র ৭ দিন। এই অল্প সময়ে আপনাদের যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। আমরা খবর পাচ্ছি, দেশের উপর মহল থেকে নির্বাচন বাতিল করার একটি গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচন বানচালকারীরা জনগণের শত্রু এবং তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।


​উঠান বৈঠকে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম সভাপতি, বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।


​সাইদুর রেজা মুক্তা চৌধুরী: সভাপতি, ধামইড় ইউনিয়ন শাখা।​সহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ। ​বক্তারা আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

পড়ুন- দিনাজপুর সদরে গণসংযোগ করেছেন সদর- ৩ আসনের প্রার্থী

দেখুন- ঢাকা-১০: ভোটের মাঠে উত্তেজনা, অভিযোগের লড়াই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন