বিজ্ঞাপন

সংবিধান সংশোধনে অচিরেই কমিটি করা হবে: চিফ হুইপ

সংবিধান সংশোধনের জন্য অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় কমিটি গঠনের বিষয়ে সরকার আগ্রহী।

তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তাদের মতে, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, বরং সামগ্রিক সংস্কার প্রয়োজন। তারা আরও দাবি করেন, বর্তমান প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের যথেষ্ট আইনি ভিত্তি নেই।

বিরোধীদল সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানিয়েছে। পাশাপাশি, বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

পড়ুন: রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন