০১/০৩/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুলুর মতবিনিময় সভা

বরগুনা জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাঃ রওনক আলম (টুলু) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন।

রবিবার (১ মার্চ) বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯১ সালে ছাত্রাবস্থায় রাজনীতিতে যুক্ত হন এবং দীর্ঘদিন বরগুনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় থাকার কারণে একাধিকবার হামলা-মামলার শিকার ও কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, দল মনোনয়ন দিলে জাতীয় সংসদে গিয়ে বিশেষ করে বরগুনার পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, নারীর অধিকার, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার ডিসি সাইফুর রহমান প্রত্যাহার, জনপ্রশাসনে ন্যস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন