বিজ্ঞাপন

সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এর আগে, গত ৬ এপ্রিল কমিশনের ১১তম সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হবে।

আসন বণ্টনের ক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি আসন পাচ্ছে। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।

পড়ুন: হরমুজ প্রণালি ব্যবহারে টোল নেবে ইরান ও ওমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন