বিজ্ঞাপন

সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‌্যাব : মহাপরিচালক

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‍্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি।

এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাওয়া যাবে সেই নির্দেশনার আলোকে দ্বায়িত্ব পালন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি, এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনের রোডম্যাপ : ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন