১১/০২/২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সংস্কারের থেকেও এখন নির্বাচন জরুরি : কায়কোবাদ

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। আপনারা সংস্কার প্রস্তাব রেখে দ্রুত নির্বাচন দেন। সংস্কারের থেকেও এখন নির্বাচন জরুরি। আপনাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করবেন গণতান্ত্রিক সরকার। উপদেষ্টাদের উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ গ্ৰহণ করতে হতো।

শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরও বলেছেন, স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ ভাবে হটিয়েছেন, ঠিক সেই ভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।

সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেছেন, সংস্কার বড় লোকের জন্য, গরিবের জন্য নয়। সংস্কার বিষয়ে আপনাদের পরামর্শ বা প্রস্তাবনা থাকলে তা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জানাবেন নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন- এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন? এই সংস্কার হলেই কি আপনাদের পেটে ভাত যাবে? আপনারা কৃষি কাজ করতে পারবেন? যাবে না। এই সংস্কার গরিবের জন্য নয় এই সংস্কার হলে লাভবান হবেন বড়লোকেরা। তাই অন্তর্ভুক্তি সরকারকে বলবো সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন মানুষ ভোটের অপেক্ষায় আছে।


কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ,উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ,মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লা ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন