জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ ও কার্যনির্বাহী কমিটির নবায়ন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঈদগাহ মাঠের পাশে কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চরপুটিমারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কাজী সহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।
সভায় বক্তব্য দেন ঈদগাহ মাঠের সভাপতি সাইফুল ইসলাম বাবুল সরকার। এছাড়া বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সমাজসেবক মোখলেছুর রহমান মুক্তার, শফিকুল ইসলাম শহিদুল্লা এবং ইসলামী ব্যাংকের ডিগ্রীরচর আউটলেটের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠের কোষাধ্যক্ষ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী লুৎফর রহমান, সমাজসেবক আমির আলী মেম্বার, মোস্তফা কামাল, আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরপুটিমারী ইউনিয়নের দক্ষিণ শাখার সেক্রেটারি আক্রাম হোসেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, চলতি বছরের ঈদুল ফিতরের প্রধান জামাত ডিগ্রীরচর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ঈদের নামাজ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় বক্তারা ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলাবদ্ধভাবে ঈদের জামাত সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা।
পড়ুন : নেত্রকোনায় বিএনপি ও যুবদল: শোকজের মুখে ৩ নেতা, পদ হারালেন ১ জন


