বিজ্ঞাপন

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মানববন্ধন

দিনাজপুরে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে , গানে গানে মানববন্ধন ও লিখিত বিবৃতি পাঠ করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

বিজ্ঞাপন


দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় পরিষদের সভাপতি মফিদুল হক ও নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম স্বাক্ষরিত লিখিত বিবৃতি পাঠ করেন কেন্দ্রীয় সদস্য নূরুল মতিন সৈকত।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি মানস ভট্টাচার্য্য। তিনি বলেন, “উদার ও সহিষ্ণু সমাজ গঠনে সঙ্গীতশিক্ষা ও শরীরচর্চা অত্যাবশ্যক। তাই প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

লিখিত বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার মানোন্নয়নে সংস্কৃতির সঙ্গে শিক্ষার সমন্বয় জরুরি। ২০২৫ সালের ২৮ আগস্ট গেজেটে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত ছিল যা শিশু-কিশোরদের শিক্ষার সার্বিক বিকাশে প্রয়োজনীয় একটি পদক্ষেপ। তবে কিছু গোষ্ঠীর আপত্তির পর সরকার ২ নভেম্বর এই দুই বিষয়ের নিয়োগ বিধান বাতিল করে। এটি ‘পশ্চাৎমুখী সিদ্ধান্ত’ উল্লেখ করে প্রজ্ঞাপন প্রত্যাহার দাবি জানায় সংগঠনটি।

দিনাজপুর শাখার অন্যতম সম্পাদক সুমন কান্তির সঞ্চালনা ও স্বপ্না রায়ের সঙ্গীত পরিচালনায় মানববন্ধনে রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল ও মুকুন্দ দাসের স্বদেশ পর্যায়ের গান এবং অন্যান্য দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পড়ুন- পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

দেখুন- গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ৪ প্রশ্নে বিভ্রান্ত অনেকে |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন