১৬/০২/২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সচিবালয়ে আজও কর্মচারীদের বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার পর সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

অন্যদিকে, সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।

এর আগে, সোমবার (২৬ মে) টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন তারা।

আর সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বিজ্ঞাপন

পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

দেখুন: উত্তাল সচিবালয়, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন