বিজ্ঞাপন

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বুধবারের কর্মসূচী স্থগিত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, আন্দোলনরতরা আগামীকাল (বুধবার) কোনো কর্মসূচি পালন করবেন না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সালেহ আহমেদ জানান, তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে ঘোষণা আসবে।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল পৌনে ৩টায় এ বৈঠক শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে এ কমিটি গঠন করা হবে।

অন্যদিকে, অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

এর আগে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দিয়েছিলেন তারা। সে অনুযায়ী বিক্ষোভও করেছেন।

পড়ুন : সচিবালয়ে আজও কর্মচারীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন