বিজ্ঞাপন

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

রোববার (২৯ মার্চ) সকালেই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিদিনের রুটিনের থেকে ভিন্নতা রেখে তিনি সরাসরি নিজ দপ্তরে না গিয়ে সচিবালয়ের ৬ নম্বর ভবনে পৌঁছান এবং সেখানে হেঁটে একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পরিদর্শিত মন্ত্রণালয়ের মধ্যে ছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়। আকস্মিক এ পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়, অনেকেই সরকারের প্রধানের এমন সরাসরি তদারকিতে বিস্ময় প্রকাশ করেন।

পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন