সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভিপি অমর কৃষ্ণ দাস মাননীয় মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিরাজগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে তিনি সিরাজগঞ্জ জেলার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং জেলার উন্নয়নের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় উভয়েই সিরাজগঞ্জ জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পড়ুন:গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


