২১/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৭:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ

রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ আগস্ট) রাত ৯টার পর এই সংঘর্ষ ঘটে। উভয় পক্ষে চলে ধাওয়া পাল্টা-ধাওয়া।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলে ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আনসার সদস্যদের সরিয়ে দেন। এই এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।

রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা যখন পিছু হটেন তখন শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য আজ দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন