বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূতের

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পানিসম্পদ ও কৃষি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি সাম্প্রতিক নিয়োগের জন্য জসিম উদ্দিনকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

উভয় পক্ষ সম্ভাব্য দ্রুততম সময়ে পররাষ্ট্র দপ্তরের পরামর্শের পরবর্তী রাউন্ড আহ্বান এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনসহ দ্বিপক্ষীয় প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এনএ/

আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
দেখুন: সপ্তাহ তিনেকের মাথায় দায়িত্বে নতুন মন্ত্রিপরিষদ সচিব
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন