বিজ্ঞাপন

সড়কে রশি টেনে ডাকাতি, বাবা-ছেলেসহ গ্রেফতার ৪

নওগাঁর পোরশায় সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় বাবা-ছেলেসহ আন্ত:জেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের মৃত আবু তালেবের ছেলে গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টায় পোরশা উপজেলার সরাইগাছী থেকে খোট্টাপাড়া সড়কের ফকিরের মোড়ে একটি ব্রীজের ওপর সড়কের দুই পাশে রশি টেনে অবরোধ করে ডাকাতরা। ওই সময়ে তিন মোটরসাইকেল আরোহী যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে। এর কয়েক মিনিট পর আরো একটি মোটরসাইকেল নিয়ে তিন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় ডাকাতরা তাদেরও জিম্মি করে পাশের আম বাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তাদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্ট ফোন ও তিনটি বাটন ফোন এবং ১২৫ সিসির দুইটি ডিসকভার মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়।

তারিকুল ইসলাম বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করেন। মামলার পর ১৪ ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন এবং প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ থেকে ঘটনার সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পড়ুন- পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

দেখুন- ইরান যু/দ্ধের জেরে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন