22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক সংস্কারে গাফিলতিঃ রংপুর সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা আদায় করলেন ক্ষুব্ধ সাতমাথাবাসী

দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশন এলাকার সাতমাথা থেকে জাহাজ কম্পানি মোড় পর্যন্ত সড়কের সংস্কার না করায় এবার রংপুর সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা আদায় করলেন স্থানীয়রা ।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৯ জুলাই) সকালে নগরীর সাতমাথা এলাকার রেলগেট সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে এ অভিনব কর্মসূচি পালন করে তারা।

লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুর নগরীর যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কটির সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরপুর। চলাচলের প্রায় অযোগ্য এ সড়কটিতে বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে দাঁড়ায় চরমে। অথচ সড়কটি সংস্কারে নেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নেই নজরদারি অভিযোগ স্থানীয়দের। তাই আজ বাধ্য হয়ে সাতমাথাবাসী ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করেন।

গায়েবানা জানাজার নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী রাহুল ইসলাম । এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা । জানাজা শেষে তারা প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় বিক্ষোভকারীরা দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা জানান সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে সমস্যার কারণ হয়ে উঠেছে।সামান্য বৃষ্টি হলে পানি জমে যায় প্রায় হাঁটু সমান ফলে অনেক সময় অটো রিক্সা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। ফলে বিপাকে পরেন সাধারণ যাত্রীরা । এ বিষয়ে এক অটো চালক জানান সিটি কর্পোরেশন শুধু ট্যাক্স আদায় করে, সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে চিন্তা করে না । তাই আজকের এই গায়েবানা জানাজার মতো প্রতিবাদকে তারা সাধুবাদ জানান।

এ বিষয়ে নাগরিক টিভিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়কটি সম্পর্কে তারা অবগত রয়েছেন এবং সংস্কারের জন্য ইতিমধ্যে একটি ১৮ কোটি টাকার প্রজেক্ট অনুদান পাঠানো হয়েছে তা আসলেই পুনরায় নতুন করে সংস্কার কাজ শুরু করা হবে

পড়ুন: গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

দেখুন: নেত্রকোণায় দুর্বৃত্তের হাতে সাবেক ইউপি মেম্বার খুন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন