২৮/০২/২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, দুর্ভোগে ১০ গ্রামের অর্ধলক্ষ মানুষ

মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে সড়ক ভেঙে যাওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় দুই বছর ধরে এ সড়কটি ভেঙে পড়ে থাকায় আশেপাশের অন্তত ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বিজ্ঞাপন

প্রতিদিন মেহেরপুর শহরগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল এই সড়কটি। এখন তা ভেঙে যাওয়ায় ভেঙে পড়েছে তাদের জীবনযাত্রার স্বাভাবিক গতি।

এলাকাবাসী জানিয়েছে, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাই ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়েছে। প্রতিনিয়ত এই সড়ক ধরে চলাচল করতে গিয়ে পড়ে যাচ্ছে নানা বিপদের মধ্যে। কৃষকরাও ফসল পরিবহনে পড়ছেন বিপাকে—স্বল্প দূরত্বের পথ ঘুরে কয়েক কিলোমিটার যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে পুকুর খনন করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বর্ষার পানির ধাক্কায় ভেঙে যায় সড়কটি। এরপর একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা এলজিডি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ দেখতে পায়নি এলাকার মানুষ। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে সড়কটি ২৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পূর্ণ মেরামত করা হলেও কয়েক বছরের মধ্যেই আবার ভাঙন শুরু হয়।

কোলা গ্রামের শরিফুল ইসলাম জানান, বড় কষ্ট করে কোন মতে এই সড়কটা পার হতে হয়। রাস্তায় বড় বড় গর্ত থাকায় অনেকেই পড়ে মারাত্মক আহত হয়েছেন। মানুষের বিপদে-আপদে এগিয়ে যেতেও সমস্যা হচ্ছে আমাদের। দ্রুত সংস্কার হওয়া জরুরি।

রায়পুর গ্রামের সবজি বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, এক সময় প্রতিদিন এই সড়ক দিয়েই সবজি নিয়ে যেতাম বিভিন্ন এলাকায়। এখন সড়ক ভেঙে যাওয়ায় অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময়ও লাগে, খরচও বাড়ে।

কোলা মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, বাড়ি মেহেরপুর শহরে হওয়ায় প্রতিদিনই এই পথ দিয়ে মাদ্রাসায় আসতে হয়। গাড়ি না চলায় পায়ে হেঁটে আসতে হয়। দেরি করে পৌঁছালে শিক্ষক বকেন। এই ভাঙা সড়ক আমাদের জন্য দুঃস্বপ্নের মতো।

মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র রুবেল হোসেন বলেন, রাস্তাটা পার হতে খুব ভয় লাগে। গভীর গর্তে পড়লে হাত-পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবুও ঝুঁকি নিয়ে সড়কটা পার হতে হয়।

মেহেরপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাব্বির-উল-ইসলাম জানান, ব্যক্তিগতভাবে পুকুর খনন করলে রাস্তা থেকে অন্তত ১০ ফিট দূরে রেখে খনন করার নিয়ম রয়েছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।

পড়ুন- কুমিল্লায় বিএনপির প্রার্থী গফুর ভূইয়ার দুই অনুসারী অস্ত্রসহ আটক

দেখুন- ভবিষ্যৎ ভেবে কাঁদছে কড়াইলের শ্রমজীবী মানুষেরা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন